
চার যৌন অপরাধে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৫:১২

গত ৫ নভেম্বর মনীশের দীপাবলি অনুষ্ঠানে একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার মুহূর্তে অভিষেক ও ঐশ্বরিয়া। ফাইল ছবি
মুম্বাইয়ের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার তারকাখচিক দীপাবলির আসরে একে অন্যের হাত ধরে হাজির হন বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিচ্ছেদের জল্পনায় ইতি টেনে তারা একে অন্যের মুগ্ধতায় বিভোর ছিলেন।
অভিষেক-ঐশ্বরিয়া জুটির নতুন এ রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। অনুষ্ঠানের দিন সোনালি পাড়ের টকটকে লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। শাড়ির সাথে মানিয়ে পরেছিলেন সোনার গহনা। অন্যদিকে অভিষেক অনুষ্ঠানে ধরা দেন কালো শেরওয়ানিতে।
অনুষ্ঠানে একসঙ্গে লাল গালিচায় হাঁটেন তারকা দম্পতি। একসঙ্গে ছবিও তোলেন। তবে অনুষ্ঠানে তাদের একক ছবি তোলার জন্য আলোকচিত্রীরা অনুরোধ করলে তাতে রাজি হননি তারা। বরং দু’জনের একসঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান জুটি।
এ ভিডিও হৃদয় ছুঁয়েছে অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তরা। ভিডিওর মন্তব্যের ঘরে এক অনুরাগী লেখেন, ‘দু’জনকে একসঙ্গে এতো খুশি দেখে ভালো লাগছে’। কেউ আবার লিখেছেন, ‘২০০৮ সালের সেই পুরনো অভিষেক-ঐশ্বরিয়ার রসায়ন যেন ফিরে এসেছে। তাদের একে অপরের দিকে তাকানোর ভঙ্গি দেখে আবেগপ্রবণ হয়ে গেলাম’।
১৯৯৯-২০০০ সালের একটি ফটোশুটের সূত্রে অভিষেক এবং ঐশ্বরিয়ার পরিচয়। পরিচয় বন্ধুত্বে রূপ নেয় ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর। এরপর একে একে এ জুটি অভিনয় করেন‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-এর মতো সিনেমায়। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়লে ২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। ওই বছরই ২০ এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার।
২০১১ সালে তাদের সংসারে আলো করে জন্ম নেয় মেয়ে আরাধ্য বচ্চন। তাদরে সংসার সুখের হলেও গত কয়েক বছর ধরে শোবিজে বার বার ওঠে তাদের বিচ্ছেদের জল্পনা। তবে সে জল্পনা আর গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মনীশের দীপাবলি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন তারা। এতে করে দীর্ঘদিনের বিচ্ছেদের গুঞ্জনের আগুনে পানি ঢেলে তার ইতি টানেন আলোচিত এ জুটি।
প্রসঙ্গত, মনীশ মালহোত্রার দীপাবলির তারকাখচিত আসরে শুধু অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন উপস্থিত ছিলেন না, হাজির হয়েছিলেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কাজল, জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা। তবে অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে অভিষেক-ঐশ্বরিয়া জুটির নতুন রসায়ন এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে।