
মামলা করলেন আসিফ আকবর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:২

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কুসুম শিকদারকে একটি মজার নামে ডাকতেন। ছবি: সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদারকে একটি মজার নামে ডাকতেন। নামটি হলো ‘পুটলি’।
শুধু প্রসেনজিৎ নন, ‘শঙ্খচিল’ সিনেমার পরিচালক গৌতম ঘোষও একই নামে ডাকতেন এই অভিনেত্রীকে। কিন্তু কেন এমন নাম পেয়েছিলেন কুসুম?
প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম শিকদার। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পায়।
অন্যদিকে, এই সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কুসুম।
সম্প্রতি নিজের জীবনের নানা জানা-অজানা গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। একটি পডকাস্টে অংশ নিয়ে ‘শঙ্খচিল’-এর শুটিংয়ের সময়কার মজার অভিজ্ঞতার কথা জানান তিনি।
কুসুম জানান, শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র একটি ব্যাগে ভরে নিয়ে আসতেন তিনি। ব্যাগটিতে প্রায় সব ধরনের দরকারি জিনিসই পাওয়া যেত। আর এ কারণেই মজা করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক গৌতম ঘোষ তাকে ‘পুটলি’ নামে ডাকতেন।
শুটিংয়ের সেই মজার স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন কুসুম।
জানা গেছে, খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান তিনি। এবার অপরাধ-রহস্য ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা করছেন অভিনেত্রী। সিনেমাটির মূল গল্প তার নিজের। তবে চিত্রনাট্য তৈরির জন্য উপযুক্ত চিত্রনাট্যকার খুঁজছেন তিনি।
নতুন সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় নিজের অভিনয়শৈলী তুলে ধরার অপেক্ষায় রয়েছেন কুসুম শিকদার।