
বিসিবির কমিটিতে নেই বোর্ডসংশ্লিষ্ট কেউ, নেতৃত্বে রাশনা ইমাম
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২২:৪৮

চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ছবি: এক্স
দীর্ঘ ২১ বছরের পথচলায় এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ককে ছাড়াই নতুন দল সাজিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। এরপর থেকে জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি। দীর্ঘ সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তার নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।
মেসির জাতীয় দল থেকে বিদায়ের পর এটিই স্ক্যালোনির প্রথম দল ঘোষণা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে প্রতিপক্ষ কোস্টারিকা।
নতুন স্কোয়াডে তিনটি উল্লেখযোগ্য সংযোজন রয়েছে। প্রথমবার ডাক পেয়েছেন চেলসির ২১ বছর বয়সি ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। দলে ফিরেছেন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও পারমার মারিয়ানো ত্রোইলো। পালমেইরাসের আগুস্তিন জিয়াই ও ফ্লাকো লোপেজকেও রেখেছেন স্ক্যালোনি। তবে মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পাননি।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, অগাস্তিন গিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা, এজেকুয়েল ফার্নান্দেজ।
মিডফিল্ডার: ম্যাক্সিমো পেরোনে, এজেকুয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হুয়ান হোসে লোপেজ
ফরোয়ার্ড: জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।