
অনন্ত জলিলের পাশে ওমর সানী, বললেন ‘তিনি সংকট সামলে ফেলবেন’
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৫৫

অভিনেত্রী দীপা খন্দকার। ছবি: সংগৃহীত
স্ত্রী কর্মক্ষেত্রে সফল হোক, নিজের যোগ্যতায় ভালো অবস্থানে পৌঁছাক—এমন প্রত্যাশা অনেক পুরুষের থাকলেও স্ত্রীর সাফল্য স্বামীর অবস্থানকে ছাড়িয়ে যাক, তা অধিকাংশ পুরুষ মেনে নিতে চান না বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার।
তার মতে, অনেক পুরুষই চান স্ত্রী ভালো কিছু করুক, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে নয়।
সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে ও দাম্পত্য সম্পর্কের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
পডকাস্টে দীপা খন্দকার বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’
অভিনেত্রীর মতে, নারীর সাফল্য নিয়ে এমন মানসিকতা শুধু বিনোদন অঙ্গনে সীমাবদ্ধ নয়। সমাজের অন্যান্য পেশা ও ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়।’
আলোচনায় নিজের বিয়ের একটি পুরোনো প্রসঙ্গও তুলে ধরেন দীপা। তিনি জানান, একবার তার সঙ্গে একজন চিকিৎসকের বিয়ের কথা হয়েছিল। ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে থাকতেন। তখন বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে কথা বলার সময় নিজের ভাবনার কথা জানিয়েছিলেন তিনি।
দীপা বলেন, ‘আমার মনে আছে, একবার একজনের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। ডাক্তার আমেরিকায় থাকেন। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আমি কী নিয়ে কথা বলব বিয়ের পরে?’
প্রাসঙ্গিক:
দীপা খন্দকারের এই বক্তব্যে উঠে এসেছে দাম্পত্য সম্পর্কে নারীর সাফল্য, পুরুষের মানসিকতা এবং পারস্পরিক ব্যক্তিত্বের সংঘাতের বিষয়টি। তার মতে, এ ধরনের সমস্যা শুধু গণমাধ্যম বা বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়; যেকোনো পেশা ও সম্পর্কেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও সময়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।