
অনন্ত জলিলের পাশে ওমর সানী, বললেন ‘তিনি সংকট সামলে ফেলবেন’
বিনোদন
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৭

সংবাদমাধ্যমে দুই তারকাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করার মুহূর্তে অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
সম্প্রতি ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস গণমাধ্যমে দেয়া একটি বক্তব্যে শোবিজের দুই পরিচিত তারকা চিত্রনায়িকা পরীমণি এবং উপস্থাপিকা- ইনফ্লুয়েন্সার বারিশা হকের কড়া সমালোচনা করেছেন।
ঘটনা শুরু অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে। পরীমণির সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে এ প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করেন। উত্তরে অভিনেত্রী জানান, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। আর এ বিষয়টিই স্বাভাবিকভাবে নেননি পরী।
এরপর নিজের ফেসবুক পেজে অপু বিশ্বাসের একটি ভিডিও শেয়ার করেন পরী। ওই ভিডিওতে অপু জানান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ব্যান্ড প্রোমোটারের মধ্যে পার্থক্য রয়েছে।
এই ভিডিও বারিশা হককে ইঙ্গিত করে অপু বিশ্বাসকে তীর্যক ভাষায় আক্রমণ করেন পরী। ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন।
একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হলে বিতর্কিত চিত্রনায়িকাকে কড়া জবাব দেন অপু। তিনি কোনো নাম না উল্লেখ করেই বলেন,
যার ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে।
এরপর বারিশা হকের নাম উল্লেখ না করেই অভিনেত্রী বলেন,
প্রাসঙ্গিক:
আমার পক্ষে এক ঘণ্টা লাইভ করা সম্ভব না। এটা আমি ব্র্যান্ড প্রমোটারদের সম্মান দিয়ে বলেছি। কারণ টানা এতক্ষণ পরিশ্রম করা আমার পক্ষে করা সম্ভব নয়।
সবশেষে অপু বলেন,
ব্যবসায়িক দিক থেকে মালিকপক্ষ অনেক সময় 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' ও 'প্রোমোটার' পার্থক্য ভূলে যান। তাদেরকে বলবো, একজন প্রেজেন্টার কখনও প্রধান অতিথি হতে পারে না আবার একজন প্রধান অতিথি প্রেজেন্টার হতে পারে না। আপনারা একজনকে প্রেজেন্টার বানান নয়তো প্রধান অতিথি বানান।
শোবিজ দুনিয়ায় তারকাদের মধ্যে ওঠা এমন বিবাদের ঝড় সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রে। কাজের বাইরে তারকাদের এমন ‘অহেতুক’ বিবাদ যেন ঢালিউড ইন্ডাস্ট্রির মন্দাবস্থাকেই ইঙ্গিত দিচ্ছে।