
অমিতাভের বিলাসবহুল বাড়ি ‘জলসা’র আসল মালিক কে?
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৫

রণবীর, আলিয়া ও তাদের মেয়ে রাহা। ছবি: সংগৃহীত
সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বড় আয়োজন কিংবা দামি উপহারের প্রয়োজন নেই। বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই হয়ে উঠতে পারে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের শক্ত ভিত। এমনই এক সুন্দর অভ্যাস গড়ে তুলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে চার বছর বয়সী মেয়ে রাহাকে দুটি প্রশ্ন করেন তিনি। আর সেই অভ্যাসের কথা জানিয়েছেন রণবীরের মা, অভিনেত্রী নীতু কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতনি রাহার সঙ্গে রণবীরের সম্পর্কের একটি মিষ্টি দিক তুলে ধরেন নীতু। তিনি জানান, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর। প্রথমটি, ‘আজ কিসে তুমি আনন্দ পেয়েছ?’ দ্বিতীয়টি, ‘আজ কোন জিনিসে তোমার মন খারাপ হয়েছে?’
বাবার এমন প্রশ্নের উত্তরে রাহা নিজের ভালো লাগা ও খারাপ লাগার অনুভূতিগুলো প্রকাশ করে। নীতুর মতে, মেয়ের সঙ্গে রণবীরের এই নিয়মিত কথোপকথনের অভ্যাসটি সত্যিই প্রশংসনীয়। কারণ, এর মাধ্যমে ছোটবেলা থেকেই নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পাচ্ছে রাহা।
শিশু মনোবিশেষজ্ঞদের মতে, সন্তানের সঙ্গে নিয়মিত কথা বলা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। শিশুরা যখন বুঝতে পারে, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে এবং অনুভূতি প্রকাশের জন্য তারা নিরাপদ পরিবেশ পাচ্ছে, তখন বাবা-মায়ের সঙ্গে তাদের বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়ে।
শিশুরা স্বাভাবিকভাবেই নতুন অভিজ্ঞতা অর্জন করতে, নিজের পছন্দ প্রকাশ করতে এবং নিজস্ব পরিচয় গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্ব হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে কোনো বিচার বা সমালোচনার ভয় ছাড়াই সন্তান মনের কথা বলতে পারে।
ছোটবেলা থেকেই যদি সন্তান বুঝতে পারে যে তার মতামত ও পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে তার আত্মবিশ্বাসও বাড়তে পারে। নিজের সিদ্ধান্ত নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আবেগ সামলানোর ক্ষেত্রেও তৈরি হয় ইতিবাচক ভিত্তি।
ব্যস্ত জীবনে অনেক বাবা-মায়ের পক্ষেই সন্তানের সঙ্গে দীর্ঘ সময় কাটানো সম্ভব হয় না। তবে দিনের শেষে মাত্র কয়েক মিনিট মনোযোগ দিয়ে কথা বলাও হতে পারে সম্পর্ক গভীর করার কার্যকর উপায়। রণবীরের এই অভ্যাস তাই শুধু বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত নয়, সন্তানকে বোঝার এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও একটি সুন্দর উদাহরণ।
প্রাসঙ্গিক: