
আহান-অনীতের সম্পর্কের সমীকরণ নিয়ে রহস্য!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

বলিউড অভিনেতা সালমান খান (বামে) ও প্রযোজক-পরিচালক করণ জোহর। ফাইল ছবি
‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে অংশ নিয়ে ব্যক্তিগত জীবনের একাধিক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বলিউড মেগাস্টার সালমান খান। চলচ্চিত্র নির্মাতা ও সঞ্চালক করণ জোহরের একাধিক ব্যক্তিগত প্রশ্নে খোলামেলা জবাব দেন অভিনেতা।
বুধবার (১৪ অক্টোবর) প্রচারিত ‘কফি উইথ করণ’ শো-তে নবম সিজনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন সালমান খান এবং কারিশমা কাপুর। শোয়ের প্রথম দিকে সালমানের সঙ্গে ‘কচু কুচ হোতা হ্যায়’ সিনেমার স্মৃতিতে ডুব দেন করণ। একজন প্রথম সারির অভিনেতা হয়েও ওই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ে রাজি হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এরপরই ব্যক্তিগত প্রশ্নে ডুব দেন করণ। সালমানকে বলেন যেখানে বলিউডের অনেক অভিনেতা তিনবার বিয়ে করে ফেলছেন সেখানে সালমান অবিবাহিত। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘অবিবাহিত থাকার সিদ্ধান্ত একান্তই আমার নিজের। পরিস্থিতি কিংবা অন্য কারও কারণে আমি বিয়ে করিনি এমনটা নয়। বিয়ে না করার সিদ্ধান্তটা আমার নিজের ছিল আর আমি তাতে খুশি।’
করণকে পরামর্শ দেয়ার ভঙ্গিতে সালমান আরও বলেন, ‘বিয়ে না করতে তোমাকে কেউ বাধা দেয়নি, আমাকেও কেউ বাধা দেয়নি। আসলে তুমি নিজেই নিজেকে আটকে রেখেছো, আমিও নিজেকে আটকে রেখেছি। তাই এমন অভিযোগ করার সুযোগ নেই যে, আমি কিছু চেয়েছিলাম কিন্তু পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গিয়েছিল আর সেই কারণেই আমি কোনো সঙ্গী খুঁজে পাইনি।’
প্রেমিকা ও চিরকুমার থাকার প্রসঙ্গ তুললে অভিনেতা বলেন, ‘আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কারণ আমি তো জানি না যে ওই প্রেমিকা আমার জীবনে চিরকাল থাকবে কি না। হতে পারে পরবর্তীতে সে অন্য কাউকে বিয়ে করে ফেললো। তাই এ প্রসঙ্গে কথা না বলাই ভালো।’
শোতে এক পর্যায় করণ জানায়, জীবনসঙ্গী না থাকায় প্রায়ই তার একা লাগে। এমন একাকিত্ব কি সালমানকেও ঘিরে ধরে জানতে চান তিনি।
জবাবে সালমান বলেন, ‘তোমার জীবনে দুটি সুন্দর সন্তান রয়েছে। তোমার মা রয়েছে তাই তুমি একা এমনটা মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ার কথা প্রায়ই মনে হয়। তাই নিশ্চিত থাকো, কোনো এক সময়ে আমারও সন্তান হবে।’