
অমিতাভের বিলাসবহুল বাড়ি ‘জলসা’র আসল মালিক কে?
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২৩

মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মারা গেছেন। ছবি: সংগৃহীত
মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মারা গেছেন মঙ্গলবার (১০ নভেম্বর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। নিউমোনিয়াজনিত জটিলতায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
১১ নভেম্বর তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ‘ইয়েস, ডিয়ার’ সিরিজের সহ-অভিনেতা ও বন্ধু মাইক ও’ম্যালি। জনপ্রিয় টেলিভিশন সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন তিনি।
ক্লার্কের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে বন্ধুকে স্মরণ করেন তিনি।
বন্ধুর স্মৃতিচারণা করে মাইক ও’ম্যালি লেখেন, ‘তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের অনেক হাসিয়েছিলেন। নিজের উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান, টনি।’
১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন অ্যান্থনি ক্লার্ক। বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজে পড়ার সময়ই কমেডির প্রতি আগ্রহ তৈরি হয় তার। সে সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও জিতেছিলেন।
স্ট্যান্ড-আপ কমেডির প্রতি ভালোবাসার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন ক্লার্ক। ২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্ট্যান্ড-আপ কমেডি তিনি ভালোবাসেন, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।
অ্যান্থনি ক্লার্কের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। সিরিজটিতে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। দুই দম্পতির একই বাড়িতে বসবাস, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল সিরিজটির মূল উপজীব্য।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন ক্লার্ক। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এ ছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।
১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি। অভিনয় ও স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে দর্শকদের হাসিয়ে যাওয়া এই শিল্পীর মৃত্যুতে বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।
প্রাসঙ্গিক: