
ভেপিংয়ের কারণে কণ্ঠস্বরে বদল, ভক্তদের যে সতর্কবার্তা দিলেন সেলেনা গোমেজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৭

সন্তানদের সঙ্গে নিয়ে দুর্গাপূজা উদযাপনের মুহূর্ত ভাগ করে ভক্তদের নজর কাড়লেন রাজ-শুভশ্রী। ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। নির্মাতা রাজ এবং অভিনেত্রী শুভশ্রী—দুজনেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল।
কাজের ব্যস্ততার পাশাপাশি দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের। এবার সন্তানদের সঙ্গে নিয়ে দুর্গাপূজা উদযাপনের মুহূর্ত ভাগ করে ভক্তদের নজর কাড়লেন শুভশ্রী।
সম্প্রতি শুভশ্রীর প্রাক্তন প্রেমিক ও টালিউড সুপারস্টার দেবের সঙ্গে নতুন সিনেমা ‘দেশু ৭’-এ জুটি বেঁধেছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি ঘিরে প্রচারণার সময় দেব-শুভশ্রীর একসঙ্গে উপস্থিতি ও ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়ায়।
তবে এবার স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে পারিবারিক মুহূর্তের ছবি প্রকাশ করে আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন শুভশ্রী।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিগুলোতে রাজ, শুভশ্রী ও তাদের দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার আনন্দঘন মুহূর্ত দেখা যায়।
পূজামণ্ডপে ঘুরতে গিয়ে ক্যামেরাবন্দী হওয়া এসব ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’ ছোট্ট এই বাক্যেই যেন পরিবারকে ঘিরে তার ভালোবাসা ও আবেগের প্রকাশ ঘটেছে।
উল্লেখ্য, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘদিন পর স্বামী রাজের সঙ্গে শুভশ্রীর এমন পারিবারিক ছবি প্রকাশ্যে আসায় নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা।
অনেকেই ছবিগুলোকে স্বাভাবিক পারিবারিক মুহূর্ত হিসেবে দেখলেও কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন। এক অনুসারী লিখেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’
আরেকজনের মন্তব্য, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু।’ অন্য একজন খোঁচা দিয়ে লিখেছেন, ‘আজ সবচেয়ে বেশি খুশি রুক্মিণী।’
দেবের সঙ্গে শুভশ্রীর নতুন সিনেমা ঘিরে তৈরি হওয়া আলোচনা এবং তার পরপরই রাজের সঙ্গে পারিবারিক ছবি প্রকাশ—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চায় এসেছেন এই তারকা দম্পতি।
তবে ছবিগুলোতে সন্তানদের সঙ্গে তাদের পূজার আনন্দই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে।