
অপূর্ব-নীহার যে নাটকে দুই দিনে এক কোটি ভিউ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৯

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেলেন মেজবাউর রহমান সুমন ও মাহমুদা চৌধুরী। ছবি: সংগৃহীত
সৃষ্টিশীল সংগ্রাম আর চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসা এই দুইয়ের অনন্য দৃষ্টান্ত ফজলুল হক। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ, প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক তিনি। তার স্মৃতিকে ধারণ করেই দুই দশকেরও বেশি সময় ধরে দেওয়া হচ্ছে ফজলুল হক স্মৃতি পুরস্কার।
এবার চলচ্চিত্র নির্মাণে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। অন্যদিকে, চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেয়েছেন মাহমুদা চৌধুরী। ফজলুল হক পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাদের হাতে তুলে দেন এই সম্মাননা।
২০০৪ সালে কিংবদন্তি কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উদ্যোগে প্রবর্তিত হয় ফজলুল হক স্মৃতি পুরস্কার। চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতায় অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ফজলুল হকের কর্ম ও আদর্শ তুলে ধরাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় ফজলুল হককে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এ সময় স্মরণ করা হয় প্রয়াত শিশুসাহিত্যিক আমিরুল ইসলামকেও।
চলচ্চিত্র নির্মাণ, সাংবাদিকতা আর সংস্কৃতির নানা ক্ষেত্রে তার অবদান আজও প্রাসঙ্গিক। আর সেই অবদান স্মরণ করেই প্রতিবছর ফিরে আসে ফজলুল হক স্মৃতি পুরস্কার যা নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।