
হারানো ফোন খুঁজতে গিয়ে স্বামী-স্ত্রীর কাছে মিলল ৪৭ চোরাই পণ্য
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২১:২

গত ২২ অক্টোবর রয়্যাল কমনওয়েলথ সোসাইটি কর্তৃপক্ষ বিজয়ীদের মধ্যে মেহজাবিন মৌশির নামও ঘোষণা করে। ছবি: সংগৃহীত
কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনের এবার গোল্ড অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের স্কুলছাত্রী মেহজাবিন মৌশি। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে তাকে এই পুরস্কারের বিষয়টি জানানো হয়েছে। আগেরবার ব্রোঞ্জ পুরস্কার জিতেছিল এই স্কুলছাত্রী।
জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন মৌশি ‘দ্য স্টোরি অফ রুটস’ শিরোনামে একটি প্রবন্ধ লিখে এই পুরস্কার পেয়েছে। প্রবন্ধটি মূলত বাংলাদেশি সংস্কৃতি, অতিথি আপ্যায়ন এবং প্রকৃতির সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন। একটি ছোট ও আকস্মিক ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গভীর দিকগুলো তুলে ধরেছে।
প্রবন্ধটিতে প্রধানত বাঙালি অতিথিপরায়ণতা, জাতীয় সংগীতের আবেগ ও দেশপ্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়, পরিবেশ সচেতনতা এবং শুভ বুদ্ধির উদয় অত্যন্ত সচেতনতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।
১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি কর্তৃক আয়োজিত ‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’ স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা।
গত ২২ অক্টোবর সোসাইটি কর্তৃপক্ষ ২০২৬ সালের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে। এ বছরের বিজয়ীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং ম্লংগো, ভারতের আরভ রায়, কানাডার এমা কাই, সাইপ্রাসের লিডিয়া সিকিং এবং নিউজিল্যান্ডের কাংউ মুন।রয়্যাল কমনওয়েলথ সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই প্রতিযোগিতায় ৫৪টি দেশ থেকে মোট ৫৩,৮৪০টি লেখা জমা পড়েছিল। এবারই প্রথমবারের মতো কমনওয়েলথভুক্ত পাঁচটি অঞ্চল—আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় ও আমেরিকা অঞ্চল, ইউরোপ এবং প্যাসিফিক অঞ্চল—থেকে আলাদাভাবে আঞ্চলিক বিজয়ী নির্বাচন করা হয়েছে।
মেহজাবিন মৌশি সাংবাদিক মেরাজ শাকিল এবং আবৃত্তি শিল্পী শারমিন ইসলামের মেয়ে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্ক, লেখালেখি, ইংরেজি ভাষা,গবেষনা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে এই শিক্ষার্থী । অল্প বয়সেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে সে অর্জন করেছে একাধিক স্বীকৃতি। একই সঙ্গে নিজের আগ্রহকে কাজে লাগিয়ে গড়ে তুলছে বহুমুখী দক্ষতা।