
গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী লুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৫১

বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় এসেছে এই দম্পতির দেনমোহরের অঙ্ক। ছবি: সংগৃহীত
মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তবে বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় এসেছে এই দম্পতির দেনমোহরের অঙ্ক। মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সুজাত শিমুল ও জান্নাতুন নেছা।
ব্যতিক্রমী এই দেনমোহর নির্ধারণের পেছনে রয়েছে বিশেষ ভাবনা। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এমন একটি সংখ্যা বেছে নিতে চেয়েছিলেন তারা, যা তাদের কাছে অর্থবহ হবে এবং দৈনন্দিন জীবনের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত থাকবে।
এ প্রসঙ্গে সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি।’
তিনি আরও বলেন, ‘বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’
বাংলাদেশে জরুরি সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। সেই পরিচিত নম্বরটিকেই নিজেদের নতুন জীবনের সূচনার সঙ্গে যুক্ত করেছেন এই দম্পতি। ফলে তাদের বিয়ের দেনমোহর শুধু একটি অঙ্ক নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত ভাবনা ও প্রতীকী তাৎপর্য।
মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সুজাত শিমুলের জীবনের নতুন এই অধ্যায় নিয়ে শুভকামনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।