
আবারও তানজিন তিশার বিরুদ্ধে মামলা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৪৯

আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে বসবে এই সংগীতের আসর। ছবি: সংগৃহীত
কাওয়ালির সুর, সুফি সংগীতের আবেশ আর কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের কালজয়ী গানের মূর্ছনা। প্রিয় এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালি সন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’।
আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে বসবে এই সংগীতের আসর। আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
‘ইশক-এ-নুসরাত’-এর মঞ্চ মাতাবে বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’।
শুধু কাওয়ালির সুরেই নয়, সুফি নৃত্যের পরিবেশনাতেও সাজবে সন্ধ্যা। নাচ ও গানের এই আয়োজন দর্শকদের নিয়ে যাবে সুফি সংগীতের এক অন্যরকম আবহে।
আয়োজন নিয়ে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন জানান, ‘ইশক-এ-নুসরাত’ শুধুই একটি সংগীতানুষ্ঠান নয়।
কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার কালজয়ী সংগীতের উত্তরাধিকার উদ্যাপনই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিশ্বজুড়ে কাওয়ালিকে জনপ্রিয় করে তোলা নুসরাত ফতেহ আলী খানের সংগীত আজও মুগ্ধ করে অসংখ্য শ্রোতাকে। তার সেই সুরের মায়া নতুন করে অনুভব করার সুযোগ করে দেবে ‘ইশক-এ-নুসরাত’।
আয়োজকদের প্রত্যাশা, সংগীতপ্রেমী ও সুফি সংগীতের অনুরাগীদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠবে স্মরণীয়। একই সঙ্গে বাংলাদেশের সংগীতাঙ্গনেও নতুন মাত্রা যোগ করবে এই আয়োজন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।