
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২০:৪০

গরম পানিতে ঝলসে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী আফরিন আক্তার। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা।
দগ্ধ কিশোরীর নাম আফরিন আক্তার (১৩)। পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী সোনিয়া আক্তার ও তার পরিবারের সাথে জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা প্রায়ই তাদের পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
লিখিত অভিযোগে রওশন আরা উল্লেখ করেন, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে তিনিসহ পরিবারের অন্য সদস্যরা জরুরি কাজে বাইরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্তরা কৌশলে তাদের বসতঘরে প্রবেশ করে। এ সময় বিছানায় ঘুমিয়ে থাকা আফরিনকে হত্যার উদ্দেশ্যে প্রতিবেশী সোনিয়া আক্তার তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। এতে কিশোরীর কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন বাড়ি ফিরে গুরুতর জখম অবস্থায় আফরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন- প্রতিবেশী সোনিয়া আক্তার (৩৫), তার স্বামী জাকির হোসেন, মো. মোস্তফা (৪৫), মোস্তফার স্ত্রী শিলা আক্তার (৪০) এবং জাকির হোসেন (৩৮)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।