
রবার্ট প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন বন্ড গার্ল?
বিনোদন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৫:১৮

বলিউড সাজে বৃটিশ যুবরাজ উইলিয়াম ও ব্রিটেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে ভারতে সফররত প্রিন্স উইলিয়াম ও ব্রিটেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের নতুন সাজসজ্জা। তিন দিনের সফরে মায়ানগরী মুম্বাইয়ে এসে বলিউড সাজসজ্জায় ধরা দিয়েছেন বৃটিশ যুবরাজদম্পতি।
বৃটিশ সংবাদমাধ্যম বৃটিশ ভোগের প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত ২০২৬ আর্থশট প্রাইজ বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ভারত সফর করছেন কেট-উইলিয়াম।
অনুষ্ঠানে অটোরিকশায় চড়ে প্রতিযোগিদের সঙ্গে দেখা করেন বৃটিশ রাজদম্পতি। তবে সবার নজর কাড়েন তারা বলিউড সাজসজ্জায়।
অনুষ্ঠানের দিন ভারতীয় ফ্যাশনের ছোঁয়ায় নিজেদের সাজিয়ে তোলেন বৃটিশ রাজপরিবারের দুই সদস্য। যেন মুম্বাইয়ের ঝলমলে সন্ধ্যা আর বিলেতি রাজকীয় আভিজাত্য মিলেমিশে একাকার।
আর্থশট প্রাইজ অনুষ্ঠানে কেট মিডলটন দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের তৈরি সিঁদুর লাল রঙের বেনারসি জর্জেটের তৈরি আনারকলি পরেছিলেন। পোশাকের উপর হাতে করা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ মন কেড়েছে সকলের। সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস ও দুল। বিশেষ এই গয়না ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহের। হাতে ছিল বার্গন্ডি রঙের ভেলভেটের তৈরি প্রাডা-র ক্লাচ।
স্ত্রীকে সঙ্গ দিতে ভারতীয় পোশাক বেছে নেন প্রিন্স উইলিয়ামও। মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার নকশা করা কালো বন্ধগলা ভারতের যোধপুরী স্যুটে ধরা দেন যুবরাজ। সাবেকি ভারতীয় পোশাকের সঙ্গে তার পরিচ্ছন্ন সাজে ছিল রাজসিক গাম্ভীর্য। যা মন কেড়েছে নেটিজেনদেরও।
প্রাসঙ্গিক:
প্রসঙ্গত, ২০২৪ সালে ক্যানসার ধরা পড়ার পর স্বামী উইলিয়ামের সঙ্গে কেটের এটিই প্রথম যৌথ বিদেশ সফর। ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের এ সফরে ভারত ও ব্রিটেনের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও মজবুত করতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন ব্রিটেনের এ রাজদম্পতি।