
রবার্ট প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন বন্ড গার্ল?
বিনোদন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুকেশ ঋষিকে ফুল দিয়ে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান ও টিমের সদস্যরা। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে ঢাকায় পৌঁছেছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় শুটিয়ের উদ্দেশ্যে আজ বাংলাদেশে এসেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বলিউড অভিনেতাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রযোজক আরশাদ আদনানসহ টিমের সদস্যরা।
‘নসিব’ সিনেমার পরিচালক বলিউড অভিনেতা মুকেশ ঋষির শুটিং প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, আজ সকালে তিনি বাংলাদেশে এসেছেন। আগামী ৮-৯ দিন গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে তিনি অংশ নেবেন। আশা করছি, তার সঙ্গে কাজের ভালো অভিজ্ঞতা হবে।
বিগ বাজেটের ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে ‘লাল বাদশাহ’ খ্যাত অভিনেতা মুকেশ ঋষিকে। এ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ চলছে বগুড়ায়।
আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত‘নসিব’ আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রাসঙ্গিক: