
এবার কেমন পড়বে শীত, যা বলছে আবহাওয়া দফতর
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৬:১৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।
জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন আরিফুল হক চৌধুরীর পিআরও (বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক) শাহাব উদ্দিন শিহাব জানান, গেল কয়েকমাস যাবৎ মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি নিয়ে টানা পরিশ্রম করছেন তিনি। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসন করা নিয়ে নাওয়া-খাওয়া ভুলে মন্ত্রণালয়ে কাজ করছেন। ঢাকায় থাকতেই তিনি অসুস্থবোধ করেন। তারপরও সিলেটে পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি তিনি। কিন্তু সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থবোধ করছেন বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছেন এই সাংবাদিক।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।