
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
শিক্ষা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:৫৩

এইচএসসির সাপ্লিমেন্ট পরীক্ষা বিষয়ে ১১টি নির্দেশনা দেয়া হয়েছে। ফাইল ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
নির্দেশনায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ, প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্র পূরণ এবং ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে বিধিনিষেধের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা প্রকাশিত রুটিন থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

প্রাসঙ্গিক: