
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
শিক্ষা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:২৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। ছবি: সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ভিকারুননিসার পাশাপাশি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি।
তার সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে শিক্ষা সচিব প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষা সচিব।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগাতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের বিনয়ী হওয়ারও আহ্বান জানান শিক্ষা সচিব।
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়ে সিনিয়র সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান শিক্ষা সচিব।
প্রাসঙ্গিক: