
আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে ববির ৪ কর্মকর্তা পুলিশে সোপর্দ
শিক্ষা
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হবে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তবে কী কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করা হয়নি।