
আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে ববির ৪ কর্মকর্তা পুলিশে সোপর্দ
শিক্ষা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কমিশনের সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
এর আগে গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে বুধবারের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম হলো, গত ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা। সভায় আরও সিদ্ধান্ত হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।
ইউজিসির সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রাসঙ্গিক: