
হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান, মুচলেকায় ছাড়া পেলেন রাজীব
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২:৪৫

চায়না দূতাবাসের জিম্মায় ৬ আসামিকে জামিন দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত
বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে সাইবার মামলায় কক্সবাজারে গ্রেফতার চীন-তাইওয়ানের ৬ নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত জামিন মঞ্জুরের এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম. আবদুল মন্নান।
তিনি জানান, যে আইনে মামলা হয়েছে সেটি পর্যালোচনা করে চায়না দূতাবাসের জিম্মায় ৬ আসামিকে জামিন দেয়া হয়েছে।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর শহরের সী প্যালেসের সামনে থেকে চীনা ৬ নাগরিককে পুলিশ গ্রেফতার করেছিল। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্ট থেকে ১ হাজার ৯৩৮ টি আইফোন ও আনুমানিক ৪০ টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এদিকে কক্সবাজার জেলা কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫ টা পর্যন্ত বিদেশি ৬ নাগরিকের জামিন আদেশের কপি আদালতে পৌঁছায়নি। জামিন আদেশ হাতে পেলে আইনের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।