
তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিন রিমান্ড

শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। ছবি: সময় সংবাদ
শেরপুরে কাঁচাবাজারের ইজারার টাকা নিয়ে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোরব) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কাঁচাবাজারের ইজারার টাকা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষ লাঠি-সোটা ও দেশিয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষের জেরে শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।