
দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২:৪১

শেরপুরের সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ফাইল ছবি
শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর) রাত পৌণে নয়টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার হাওড়া খানবাড়ী এলাকায় সিএনজি অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি।
দুর্ঘটনায় নিহত জুয়েল মিয়া জেলার নকলা উপজেলার বারমাইশা এলাকার হাবুল মিয়ার ছেলে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাছিম উদ্দিন জানান, শেরপুর চেম্বার অব কমার্স-১ নামে যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে আসছিল। অন্যদিকে, সিএনজিচালিত অটোরিক্সাটি যাত্রী নিয়ে নকলা যাচ্ছিল।
ঘটনার দিন হাওড়া খানবাড়ী এলাকায় আগে থেকেই দাঁড়ানো একটি ট্রাক্টর এর সাথে সিএনজি অটোরিকশাটি ধাক্কা খেলে বাসের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি এবং ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুয়েলের মৃত্যু হয়। আর আহত হয় চারজন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নেয়া হলে দুইজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, রাত পোণে নয়টার দিকে শেরপুর চেম্বার অব কমার্স-১ এর বাসটি ঢাকা থেকে শেরপুর আসার সময় হাওড়া এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালিয়ে যাওয়া বাসটির চালকসহ বাসটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।