
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
প্রতিবেদক, মেহেরপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫

গাছ রোপণ করেছে মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য ও অতিথিরা। ছবি: সময় সংবাদ
তাল, মেহগনি, জারুল, অর্জুন, কদবেল, কাঁঠাল, পেয়ারা, মহানিম ,কৃষ্ণচূড়া সহ প্রায় ১০ প্রকারের ফলজ,বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ রোপণ করেছে মেহেরপুর প্রেস ক্লাব। রোববার (১৮ অক্টোবর) সকালে ভৈরব নদীর ধারে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। ভৈরব নদীর পাড় দখল ঠেকাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
আয়োজনে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিলটনসহ বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নদীর ধারে গাছের চারা রোপণে ও পছন্দসই বিভিন্ন চারা পেয়ে খুশি স্থানীয়রা।
জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান জানান, ভবিষ্যতেও প্রেসক্লাবের এ ধরনের আয়োজন এর সাথে সহযোগিতার থাকবে তাদের।
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরনের কর্মসূচিতে সকলকে এগিয়ে আসা উচিত। সাংবাদিকদের দায়িত্ববোধের জায়গা থেকে এই কর্মসূচির প্রশংসা করেন তিনি।
মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত বলেন, ভৈরব নদীকে বাঁচাতে এবং পাড় দখল রোধ করতে নদীর তীরে বৃক্ষরোপন কর্মসূচি নেয়া হয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলার বিভিন্ন প্রান্তে গাছ লাগাবে মেহেরপুর প্রেস ক্লাব। সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি।
এমন উদ্যোগে অংশ নিয়ে এমপি শওকত আরা আক্তার ঊর্মি বলেন, সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়ে রাষ্ট্রের ভাবনাগুলোকে বাস্তবায়ন করা ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকরা কাজ করে থাকে। মেহেরপুর প্রেসক্লাবের আজকের এই আয়োজন তারই দৃষ্টান্ত।
শুধু সাংবাদিকতা নয়, বাল্যবিয়ে রোধ, সমাজ থেকে মাদকদূরিকরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায় মেহেরপুর প্রেস ক্লাব।