
তিন মাসের উৎসবে মাতবে কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৪

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এতে বলা হয়, বৃহস্পতিবার গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বড়াইগ্রাম -১ (বনপাড়া) উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন আগ্রান, পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।