
মধ্যরাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, একজন আহত
প্রতিবেদক, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩:২৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমদাদুল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার নওদাবণ্ডবিল গ্রামের নতুন বাসস্ট্যান্ড পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে।
আটক নাইস খন্দকার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মজনু খন্দকারের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বুধবার রাতে নাইস খন্দকার ও ইমদাদুল হক মিলে নওদাপণ্ডবিল এলাকার নতুন বাসস্ট্যান্ডে বসে দুজনে আড্ডা দিচ্ছিল। এ সময় নাইস কটূক্তি করে ইমদাদুলকে উদ্দেশ্য করে। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। ইমদাদুল বিষয়টি নাইসের মাকে জানায়। এতে নাইস ক্ষিপ্ত হয়ে বাটাম দিয়ে ইমদাদুলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।
পরে ইমদাদুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেয়া হয়েছে। হত্যার সাথে জড়িত যুবককে আটক করা হয়েছে।