
চুয়াডাঙ্গায় কথা কাটাকাটির জেরে যুবককে হত্যা
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২:৪৮

জাদুঘরের সামনের সড়কে একটি অবিস্ফোরিত ককটেল। ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি চালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করা চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চালকের নাম শাহীন (৪৫)। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথমে শেরে বাংলা নগর থানা পুলিশ উদ্ধার করে শাহীনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে হাসপাতালে নিয়ে নিয়ে যান। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতলে রেফার করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।