
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে বিজিবি
প্রতিবেদক, ঝালকাঠি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৯:২

ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ মো. আনিচ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।
গ্রেফতার আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা প্রবাসে থাকায় সে তার নানা বাড়িতে বসবাস করে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির পরিবারের পরিচিত হওয়ায় পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তার কাছে যাওয়ার সুযোগ পেতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকায় একটি কলাবাগানের পাশে শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ ছাড়া, গত ১১ অক্টোবর বেলা ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তির দোকানে নিয়ে শিশুটির সঙ্গে একই ধরনের অপচেষ্টার অভিযোগ ওঠে।
এজাহারে আরও বলা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান। পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, অভিযুক্ত আনিচ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।