
দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্য নিহত
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪১

অভিযোগ ওঠার পর প্রধানশিক্ষককে মারধর করে স্থানীয়রা। ছবি: সময় সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এনামুল ইসলাম (৫৩) নামের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই প্রধান শিক্ষককে নিজ অফিসকক্ষে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গ্রেফতার এনামুল ইসলাম কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে। তিনি মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিদ্যালয়ের একটি কক্ষে ডেকে নিয়ে দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক এনামুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে বিদ্যালয়ের অফিসকক্ষে আটকে রাখেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন প্রধান শিক্ষক এনামুল ইসলামকে আটকে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হবে।
মামলার বাদী ও ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, গত চার মাস ধরে শিক্ষক এনামুল ইসলাম তার ছেলেকে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর তিনি ছেলের সহপাঠীদের সঙ্গেও কথা বলে ঘটনার সত্যতা পান।
তিনি বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। পাশাপাশি আমার ছেলের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’