
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে বিজিবি
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

প্রতীকী ছবি
গাইবান্ধায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া (মীরের বাগান) এলাকার ঘাঘট নদীর ধারে ওই শিশু খেলতে যায়। এ সময় একই এলাকার মৃত হিজাব উদ্দিনের ছেলে মো. আলী হোসেন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তার কাছ বিষয়টি জানতে পারেন। রাতে শিশুটিকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আজ বিকেলে শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মো. আলী হোসেনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত আলী হোসেন পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।