
দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্য নিহত
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:১৫

ফরিদপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকিদুল শেখ। ছবি: সময় সংবাদ
বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল ওই শিশু শিক্ষার্থী। পথিমধ্যে জলাবদ্ধ রাস্তা পার করে দেয়ার কথা বলে শিশুটিকে কোলে তুলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে নিয়ে যায় আকিদুল। একপর্যায়ে সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে শিশুটি বিদ্যালয়ে গেলে সহপাঠী ও শিক্ষকরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক শিশুটির অভিভাবক ও স্বজনদের খবর দিলে দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরদিন শিশুটির বাবা আলফাডাঙ্গা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর আকিদুলকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। মামলাটি তদন্ত করেন উপপরিদর্শক সুজন বিশ্বাস। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নৃশংস ছিল। ডিএনএ নমুনা, মেডিকেল প্রতিবেদন, পারিপার্শ্বিক আলামত এবং সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এমন নৃশংস ঘটনায় আদালত সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছেন এবং এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।’