
গ্রীষ্মের আগেই কমবে ময়মনসিংহের লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

ছবি প্রতীকী
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম হযরত আলী মণ্ডল (৩৮)।
ভুক্তভোগী ওই নারীর ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার রাত সাড়ে ৮ টা) অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত হযরত আলী মণ্ডল যুবদলের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছিলেন। তবে এ ঘটনায় শুক্রবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়ে কারাবন্দি। স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন হযরত আলী। এতে রাজি না হওয়ায় তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
ভুক্তভোগী নারী বলেন, ‘স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত আমার বাড়িতে আসত। ঘটনার দিনও তিনি কয়েকবার আসেন। স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে আমাবেক বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। রাজি না হওয়ায় ঘরে ঢুকে আমাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন।’
নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি আগে থেকেই মুঠোফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন বলে জানিয়ে ওই নারী বলেন, ‘আমার আশঙ্কা ছিল, কোনো দুর্ঘটনা ঘটলে ভিডিওটি প্রমাণ হিসেবে কাজে লাগবে। অভিযুক্ত হযরত আলীর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে হযরত আলী নানাভাবে হুমকি দিচ্ছে।’
ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী আত্মগোপনে আছেন। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায়, নারীকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও ব্যক্তিগত স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হযরত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মো. মামুন ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজু ইতিমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোন অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।