
বন্দর উন্নয়ন থেকে শিল্পায়ন, প্রধানমন্ত্রীর সফরে উপকূলে নতুন আশা
ওয়েব ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮:৫

বিশ্বের অনেক শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। এ পরিস্থিতি দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। তাই নগরায়ন ও যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের মানও নিয়মিত আলোচনায় থাকে।
ঢাকার বর্তমান বাতাস বা বায়ুমান সূচক ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।
এই তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ২৮৬।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি শহর, যার স্কোর ২৩৮। ১৭৭ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কামপালা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৭৪ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের মুম্বাই শহর।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বায়ুমান অস্বাস্থ্যকর হলে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়ে থাকে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।