
কাওয়ালি সন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’ ৭ নভেম্বর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২১:২৪

প্রিয় লালগাড়িটি বেশ কয়েকটি সিনেমায় ব্যহার করেন চিত্রনায়ক মান্না। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না নেই দেড়যুগের বেশি সময়। তবুও তিনি সমান জনপ্রিয় সিনেপ্রেমীদের মাঝে। প্রয়াত এই নায়কের ব্যহৃত অনেককিছুই এখনও সংরক্ষণে আছে তার পরিবারের কাছে। ছিল নায়ক মান্নার ব্যবহৃত লালগাড়িটিও। দীর্ঘদিন অব্যহৃত থাকা গাড়ি এখন কেবল স্মৃতি। মেরামত করতে গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।
গাড়িটি মেরামত করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন দুজন।
মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, ইচ্ছাকৃত নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মো. ইয়াউর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী খাদেমুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে বুধবার জামিন শুনানির দিন রেখেছেন বলে জানান আইনজীবী।
তিনি বলেন, দীর্ঘদিন গাড়িটি থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল গাড়িটি। সেটি মেরামতের উদ্যোগ নেয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। আসামিদের একজন গাড়ির মালিকের পরিবারের ম্যানেজার, অন্যজন টেকনিশিয়ান। তারা ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন লাগিয়েছেন, এমন অভিযোগ সঠিক নয়।
মামলার অভিযোগে বলা হয়, গাড়ির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে সেটি সরিয়ে নেয়ার অনুরোধ জানায় ভবন কর্তৃপক্ষ। পরে গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে আসেন মান্নার পরিবারের ম্যানেজার মামুন মণ্ডল ও টেকনিশিয়ান সোহেল পাটওয়ারী।
অভিযোগ করা হয়, গ্যারেজের বাইরে কাজ করতে বলা হলেও তারা ভেতরেই মেরামত শুরু করেন। এর কিছুক্ষণ পরই গাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন গ্রাস করে মান্নার স্মৃতিবিজড়িত গাড়িটি।
মান্না আজ নেই, কিন্তু তার অভিনয় আর স্মৃতি আজও ভক্তদের হৃদয়ে অমলিন। প্রিয় লালগাড়িটি বেশকিছু সিনেমায় ব্যহার করেছেন প্রয়াত এই চিত্রনায়ক।