
দিনের শেষ ভাগে স্টার্কের তাণ্ডব, চাপে দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২১:২৬

যুবরাজ সিং ও অভিষেক শর্মা। ছবি: ইনস্টাগ্রাম
৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরাও হয়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। তবু গুরু যুবরাজ সিংয়ের খোঁচা থেকে রেহাই পাননি তিনি। তবে সেই খোঁচা ছিল নিছক মজার ছলে। পাল্টা জবাব দিতেও ছাড়েননি অভিষেক।
ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিষেককে নিয়ে যুবরাজ লিখেছেন, ‘এখনও তো ১২ বলে ৫০ রান করতে পারলি না অভিষেক।’ পাশাপাশি অভিষেক ও বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি লেখেন, ‘দুই বাঁ-হাতিকে দেখে মনে হলো বাড়ির উঠোনে ব্যাট করছে।’
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতক করেছিলেন যুবরাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সেটিই এখনো দ্রুততম ফিফটি।
যুবরাজের মন্তব্যের জবাবে অভিষেক বলেন, ‘আমি জানি না, তখন পাজি (যুবরাজ) কী ধরনের ক্রিকেট খেলতেন। তবে এভাবে ব্যাটিং করা মোটেও সহজ নয়। আমার মতে, কোনো ব্যাটার যদি মাঠে নেমে এভাবে খেলতে চান, সেটি মোটেও সহজ কাজ নয়। চাইলেই ১২ বলে ৫০ রান করা যায় না। এমনটা কদাচিৎই ঘটে।’
পরে যুবরাজও মজার ছলে নিজের সীমাবদ্ধতার কথা তুলে ধরে অভিষেকের ইনিংসের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আমিও তো ৩০ বা ৩৪ বলে ১০০ করতে পারিনি। দুর্দান্ত খেলেছিস।’