
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:৪৪

সুন্দরবনের খুলনার কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) সকালে বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করে কোস্টগার্ড।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রাসঙ্গিক: