
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৬:৫

সল্লা রেলওয়ের গেটম্যান স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উঠালে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের হাজারও যাত্রী।
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হতে গিয়ে ট্রাকের চাকা ভেঙে যাওয়ায় ট্রাকটি রেললাইনেই আটকা পড়ে। পরে রেললাইনে লাল নিশানা টাঙিয়ে সিল্ক সিটি ট্রেন থামিয়ে ট্রাক উদ্ধার করা হয়। এতে রক্ষা পান ট্রেনটির যাত্রীরা। এসময় ঘণ্টাখানেক ঢাকা থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয় এই ঘটনা ঘটে। পরে সল্লা রেলওয়ের গেটম্যান স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উঠালে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের হাজারও যাত্রী।
স্থানীয় ও সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপারের একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইনে উঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে রেললাইনে আটকে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটি থামানো হয়। পরে অন্য একটি ট্রাক দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মাটি কাটার ভেকু ট্রাক দিয়ে রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন সরানো হয়। এতে প্রায় এক ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ থাকে।