
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপির সাবেক এমপি
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭:২২

বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় টেন দুর্ঘটনায় প্রাণ হারান এক বৃদ্ধ।
কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সোমবার সকাল সাড়ে ১০ দিকে চকরিয়া উপজেলার পঁহরচাদা এলাকায় রেললাইন ধরে হেঁটে রশিদ আহমদ মেয়ের বাড়ি মোহছনিয়াকাটা যাচ্ছিলেন। এসময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস নামে ট্রেনটি পঁহরচাদা এলাকা অতিক্রম করচ্ছিল। পেছন দিক থেকে ট্রেন আসার বিষয়টি রশিদ আহমদ খেয়াল করেননি। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।