
যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৩৪ মামলার আসামি মো. মিজান (৫০) গ্রেফতার।
করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৩৪ মামলার আসামিকে গ্রেফতার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় নয়টি গরুসহ পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মো. মিজান (৫০)।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজির (মিডিয়া) সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায় শনিবার (২৫ অক্টোবর) করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কের উপর একটি নীল রঙের গরুবাহী পিকআপ (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) এর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে ডাকাত দল। পিকআপে থাকা চার জন ব্যক্তির মধ্যে তিন জনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকেন।
এসময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
ডাকাত দলের অন্যান্য সদস্যরা মাইক্রোবাস যোগে পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি জব্দ করা হয়। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতার অভিযান অব্যহত আছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।