
জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:১৭

ঢাকার আদালতে আবু বকর সিদ্দিক
ফেসবুকে প্রধানমন্ত্রীর গাড়িবহরের ছবিতে স্নাইপারের অভাব নিয়ে ইঙ্গিতপূর্ণ কমেন্ট করা সেই আবু বকর সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
রিমান্ড শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক বলেছেন মজা করে কমেন্টস করেছি।
রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিককে বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ।
শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই দিনই ডিবির আবেদনে রিমান্ড শুনানির দিন রাখা হয় রোববার।