
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৫:৫২

পিএসসির সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। তবে শর্ত অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা বা প্রাতিষ্ঠানিক কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি থাকাকালীন গত বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ড. শামীমা সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম'-এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে কোনো কমিটিতে পদে নেই।