
রাজধানী থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বাংলাদেশ
নূরে আলম
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৯:১৫
ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাট।
ভূমিহীন, বেকার মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ৮৭০টি ফ্ল্যাট এখনও দখল করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি অনুগত পুলিশ এবং আমলারা। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভূমিহীন সেজে শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদের মতো ৫১০ জন এসব ফ্ল্যাট বরাদ্দ নেন। এখনও নিয়মিতভাবে ফ্ল্যাটের ভাড়া তুলছেন তারা।
১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূমিহীন-বেকার মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুরে ১৬ দশমিক ২ একর জমি বরাদ্দ দেন। যা বর্তমানে রাকিন সিটি নামে পরিচিত।
২০০৯ সালে স্বৈরাচারী পলাতক শেখ হাসিনার শাসনামলের শুরুর দিকে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ৮৭০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগ নেতা, অনুগত পুলিশ ও আমলাদের।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান খান কামাল, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আ ক ম মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, বেনজির আহমেদ, নুর মোহাম্মদ, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক পিএসসি চেয়ারম্যান এটিএম আহমেদুল হকসহ আরও ৫১০ জন এসব ফ্ল্যাট দখল করে রেখেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান বলেন, তখনকার সময়ে আওয়ামী লীগের আমলা ও রাজনীতিবিদরা এসব ফ্ল্যাট ভাগবাটোয়ারা করে নিয়েছেন। মুক্তিযোদ্ধারা কিছুই পায়নি।
এর মধ্যে অনেককে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। মোর্শেদুল আলম নামে একজন ভুয়া মুক্তিযোদ্ধা নিজের এবং পরিবারের নামে ৫৭টি ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন। যার নামে জুলাই গণ-অভ্যুত্থানের মামলাও রয়েছে।
প্রাসঙ্গিক:
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, শেখ হাসিনার গাড়ি চালক জাহাঙ্গীরসহ অনেক আইজি-ডিআইজিদের নামে এখানে ফ্ল্যাট আছে। এখনও তারা সেই প্রক্রিয়াতেই আছেন। মূল অপরাধী হলেন ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম।
এদিকে অবৈধভাবে ফ্ল্যাট বরাদ্দ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই পলাতক। কিন্তু প্রতিমাসে এসব ফ্ল্যাটের ভাড়া তোলা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ভুয়া মুক্তিযোদ্ধা সেজে যারা ফ্ল্যাট নিয়েছেন, সেগুলো উদ্ধারে কার্যক্রম চলছে।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক আবু মো. ইশতিয়াক আজিজ উলফাত বলেন, যারা জেলে বা ভারতে পালিয়ে আছেন, ফ্ল্যাটের ভাড়া তুলে তাদের কাছে পৌঁছানো হচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আশা করি, খুব শিগগিরই ফলাফল পাব। আইনিভাবেই আদালতের সাহায্য নিয়ে আমরা তাদের এসব ফ্ল্যাট থেকে বিতাড়িত করব।
জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের অনেকেও এসব ফ্ল্যাটে থাকছেন বলে অভিযোগ রয়েছে।