
চাঁদপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৫:১৪

সিলেটে চলছে টিলা কাটার মহোৎসব। একের পর এক টিলা কেটে তৈরি করা হচ্ছে বসতবাড়ি, প্লট ও স্থাপনা। প্রশাসনের মামলা ও অভিযানেও থামছে না টিলা কাটা। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না স্থানীয়রাও। সংশ্লিষ্টদের তথ্য বলছে, গত আড়াই দশকে সিলেট বিভাগের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।
রাত কিংবা দিন; অবিরাম চলছে টিলা কাটা। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামে টিলা কাটার দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদ টিমকে দেখে সরঞ্জাম ফেলে পালিয়ে যান শ্রমিকরা। দ্রুত ঘটনাস্থল ছাড়ে মাটিবাহী একটি ট্রাকও। ট্রাকচালকের দাবি, স্থানীয় চেয়ারম্যান ট্রাকটি ভাড়া করেছেন।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। তার মুখোমুখি হলে তিনি কোথায় টিলা কাটা হচ্ছে, তা খোঁজ নেয়ার কথা জানান।
স্থানীয়দের অভিযোগ, সবার সামনে দিনে দুপুরেই অবৈধভাবে টিলা কেটে ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
একই ইউনিয়নের শ্মশানের টিলা এলাকায় গিয়েও দেখা যায়, কেটে ফেলা হয়েছে টিলার একটি অংশ। প্রথমে স্থানীয়দের কেউ কেউ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে একজনের কাছ থেকে বেরিয়ে আসে টিলা কাটার তথ্য।
সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডেও টিলা কেটে এবং সেই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে প্লট, দালানকোঠা ও অস্থায়ী ঘর। টিলা কাটার শাস্তি ও জরিমানার বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সাইনবোর্ডও লাগানো হয়েছে। কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না টিলা কাটা।
টিলার ওপর ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অনেকে। ওপর থেকে দেখলে ঘরগুলোকে খেলনার মতো মনে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এসব স্থাপনা নির্মাণ থামানো যাচ্ছে না।
টিলা কাটা বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, যেখানেই টিলা কাটা হচ্ছে, সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হচ্ছে।
পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বনানী দাস বলেন, টিলা কাটা রোধে মামলা ও অভিযান অব্যাহত রয়েছে।
তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতারের অভিযোগ, প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক নেতাদের নির্দেশে একটি দুষ্ট চক্র টিলাগুলো ধ্বংস করছে।
সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে ১ হাজার ৮৭৫টি টিলা রয়েছে। এসব টিলার মোট আয়তন ৪ হাজার ৮১১ একর। তবে গত আড়াই দশকে এ অঞ্চলের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।