
বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান: হুমায়ুন কবির
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৭

সোমবার (২৬ অক্টোবর) কালবাগানের স্টাফ কোয়ার্টার এলাকার নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীর ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অন্যদিকে, নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কালবাগানের স্টাফ কোয়ার্টার এলাকার নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
ঢাকার সার্বিক উন্নয়ন, নাগরিক স্বস্তি ও শৃঙ্খলা ফেরাতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে। তবে কোন এলাকার রাস্তা গুরুত্বপূর্ণ তা বিবেচনায় নিয়েই উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণ করা হবে, ব্যক্তি বা এলাকার পরিচয় বিবেচনায় নয়।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। পাশাপাশি নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনায় ব্যবসার সুযোগ দেওয়া হবে।
এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।
নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।