
৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪২

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ফাইল ছবি
পরিচ্ছন্নতাকর্মীরা কাজ না করলে এই নগরী অপরিচ্ছন্ন হয়ে যাবে তাই তাদেরকে প্রথমে পরিচ্ছন্ন রাখতে হবে, সেই লক্ষ্যেই তাদের নিরাপত্তা সামগ্রী দেয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে এসটিএস সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এসময় নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এলাকার ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আবর্জনা না ফেলার অনুরোধ করেন ডিএসসিসি প্রশাসক। সেইসঙ্গে যত্রতত্র ময়লা না ফেললে ঢাকা শহর পরিষ্কার থাকবে উল্লেখ করে এর মাধ্যমে ডেঙ্গু থেকেও রক্ষা পাওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
এর আগে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে নিরাপত্তাসামগ্রী তুলে দেন দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম।