
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ন্যাশনাল সায়েন্স কার্নিভালের উদ্বোধন

ভৈরব স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস
ট্রেনের ইঞ্জিন ঘোরাতে বগি থেকে বিচ্ছিন্ন করার কিছুক্ষণের মধ্যেই বগিগুলো আপনা আপনি পেছনে চলতে শুরু করে। স্টেশন পার করে পৌঁছে যায় আউটার এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তখন গার্ডরুমের হার্ডব্রেক চেপে বগিগুলোকে থামানো হয়। বড় দুর্ঘটনা থেকে কোনোমতে রক্ষা পায় কয়েকশ' যাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।
ঘটনার ১ ঘণ্টা পর অন্য ইঞ্জিন দিয়ে বগিগুলোকে প্ল্যাটফর্মে ফেরানো হয়। যে কারণে ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে ছাড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন বিদেশগামী যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়।
এ ব্যাপারে ট্রেনের কর্তব্যরত গার্ড উমর আলী বলেন, গার্ডরুমের হার্ডব্রেক টানার সঙ্গেসঙ্গেই বগিগুলো দাঁড়িয়ে যায়। কেউ হতাহত হয়নি।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপর একের পর এক ট্রেন থাকায়; বগিগুলো ফেরাতে ১ ঘণ্টা সময় লাগে। পরে ২ ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার পথে ছেড়ে যায়।