
বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫৪

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এসবের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দেয়া নিয়মিত আবহাওয়া বার্তায় বলা হয় আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এরপর ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থাঃ তাপমাত্রা কমতে পারে।