
ইঞ্জিন রেখেই ছুটলো বগি, ১ ঘণ্টা পর উদ্ধার

অস্ত্রসহ গ্রেফতার দুই জন। ছবি: সময় সংবাদ
খুলনায় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
বাহিনীটির দাবি, গ্রেফতার দুজন আশিক গ্রুপের সদস্য। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৩টা ৩৫ মিনিটে নগরীর সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর স্পেশাল কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছাহিল মাহমুদ ও শাহাদাত হোসেন শুভকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এসআরবির ভাষ্য অনুযায়ী, গ্রেফতার দুজন আশিক গ্রুপের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।