
ইয়াবার চালান নিয়ে বিরোধ, টেকনাফে দুজনকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭:৩১

ফাইল ছবি
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (১ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ আসে। ফলে এখন থেকে সংগঠনটির সব ধরনের সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
এর আগে ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা আপাতত স্থগিত করা হয়।
রিহ্যাবের আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর দেওয়া একটি সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।
সনদপত্রের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবকে রুটিন কার্যক্রমের বাইরে অন্য কোনো ধরনের সভা ও কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এতে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), আবাসন মেলাসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা অনিশ্চয়তার মুখে পড়ে।
মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। রোববার উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে রিহ্যাবের বোর্ড সভা, এজিএম, মেলাসহ সব ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ আপাতত আর কার্যকর থাকছে না। এতে সংগঠনটির স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আইনজীবীর সনদপত্রে বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করা হবে।